দীর্ঘ চার বছরের বিরতির পর আবারও সংগীত জগতে শক্তভাবে ফিরে এসেছে কে-পপ সুপারগ্রুপ বিটিএস। নতুন অ্যালবাম, বিশাল কনসার্ট এবং বিশ্ব সফরের ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
গত ২০ মার্চ প্রকাশিত হয়েছে তাদের পঞ্চম অ্যালবাম ‘আরিরাং’। একই দিনে সিউলের গুয়াংঘওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত প্রত্যাবর্তন কনসার্টে প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক সরাসরি উপস্থিত ছিলেন।
শুধু মাঠেই নয়, বিশ্বজুড়ে দর্শকরা নেটফ্লিক্সের মাধ্যমে কনসার্টটি উপভোগ করেন।
কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীত থেকে নেওয়া ‘আরিরাং’ নামটি অ্যালবামের মূল ভাবনাকে তুলে ধরে। আধুনিক সুরের সঙ্গে ঐতিহ্যের সংযোগ ঘটিয়ে সাজানো ১৪টি গানের এই অ্যালবাম মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে।
স্পটিফাইয়ের তথ্য অনুযায়ী, অ্যালবামটি প্রকাশের আগেই ৫০ লাখের বেশি প্রি-সেভ হয়, যা কে-পপ ইতিহাসে বিরল একটি রেকর্ড।
ব্যান্ড সদস্য জিমিন বলেন, “আমরা নিজেদের পরিচয় নিয়ে গভীরভাবে ভেবেছি। সেই পরিচয়কে সংগীতে তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য।”
এদিকে কনসার্টের পর শুরু হতে যাচ্ছে ৮২টি শোর বিশাল বিশ্ব সফর, যা নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি হতে যাচ্ছে প্ল্যাটফর্মটির ইতিহাসের অন্যতম বড় লাইভ মিউজিক আয়োজন।
সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে অ্যালবামটি। অনেকেই এটিকে বিটিএসের সাংস্কৃতিক শিকড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখছেন।
মুক্তির প্রথম দিনেই প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েছে ‘আরিরাং’।
এখনো কোনো মতামত নেই।