উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দাপুটে পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
স্পেনের রাজধানী মাদ্রিদের আলফ্রেডো দি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা।
দলের পক্ষে জোড়া গোল করেন ইভা পায়োর। এছাড়া একটি করে গোল করেন এসমি ব্রুগটস, আইরিনে পারেদেস, ভিকি লোপেজ এবং আলেক্সিয়া পুতেয়াস।
রিয়াল মাদ্রিদের হয়ে লড়াই চালিয়ে যান লিন্ডা কাইসেদো। তিনি দুই অর্ধেই একটি করে গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন।
ম্যাচের শুরুতেই দুই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আবারও দাপট দেখায় সফরকারীরা। একের পর এক আক্রমণে আরও তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা।
শেষদিকে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন আলেক্সিয়া পুতেয়াস।
এই জয়ে দুই লেগের লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা।
এখনো কোনো মতামত নেই।