রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া স্থানীয়রা এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল পাঠানো হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
এখনো কোনো মতামত নেই।