Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
4:36 pm

লিংক কপি করা হয়েছে!

‘নবীন ফ্যাশন’ ইস্যুতে ওসিকে জবাবদিহির নির্দেশ আদালতের

‘নবীন ফ্যাশন’ ইস্যুতে ওসিকে জবাবদিহির নির্দেশ আদালতের

রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ নামের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Mohammad Mostafizur Rahman স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তিনি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জাস্টিস অব পিস হিসেবে এই নির্দেশনা দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়— মগবাজারের একটি মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের দোকানে কিছু ব্যক্তি পুলিশকে সঙ্গে নিয়ে দোকান বন্ধ করে দেয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন আদালত।

এ ঘটনায় ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-পরিচয়ও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...