Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
4:16 pm

লিংক কপি করা হয়েছে!

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ১১ জুন উপস্থাপন করবে সরকার

১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর প্রথম বাজেট পেশ করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। কোরবানির ঈদের ছুটি থাকায় সময়সূচিতে পরিবর্তন এনে দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারকে বাজেট উপস্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে।

এখনও প্রস্তাবিত বাজেটের আকার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে বাজেটের আকার ও কাঠামো চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত বছর জাতীয় সংসদের অধিবেশন না থাকায় ২ জুন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। সে সময় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...