Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
4:04 pm

লিংক কপি করা হয়েছে!

হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে স্বস্তির খবর দিল নবীন ফ্যাশন

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

সংকট কাটিয়ে শিগগিরই আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। বুধবার (২৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় ঈদ উৎসব ক্ষতিগ্রস্ত হলেও তা পুষিয়ে নিতে ১৫ দিনব্যাপী বিশেষ আয়োজন করা হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ এমপির উদ্যোগে অন্যান্য শাখা চালু রাখা এবং আকর্ষণীয় অফার চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীনের দেশত্যাগের ঘোষণা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তিনি ফেসবুকে লিখেছিলেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের কারণে সন্তানদের ঝুঁকিতে ফেলতে চাই না। তাই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও তিনি একই ঘোষণা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করায় ব্যবসায়িকভাবে বাধার মুখে পড়তে হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির অভিযোগে রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি শাখা বন্ধ করে দেন আশপাশের ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে পুলিশ উপস্থিতিও দেখা যায়।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...