Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
2:17 pm

লিংক কপি করা হয়েছে!

দর্শকের ঢল ‘প্রিন্স’-এ, প্রথম শোতেই টিকিট শেষ

ডিসিপি জটিলতার কারণে মুক্তির পর কয়েকদিন সিনেপ্লেক্সে প্রদর্শন থেকে বঞ্চিত থাকলেও ঈদের চতুর্থ দিনে এসে দারুণ সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’।

সোমবার (২৪ মার্চ) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে এবং দর্শকদের সিনেমাটি উপভোগের আহ্বান জানায়।

জানা গেছে, বসুন্ধরা সিটি শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম শো নির্ধারণ করা হয়। তবে টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তে সোল্ড আউট হয়ে যায়। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে পরে রাত ৮টা ৩০ মিনিটে অতিরিক্ত শো যুক্ত করা হয়।

ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, শুরু থেকেই ডিসিপি জটিলতা না থাকলে ‘প্রিন্স’ সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেত। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সব শাখায় একাধিক শো নিয়ে সিনেমাটি চলবে।

ঈদের দিন মুক্তি পেলেও প্রযুক্তিগত জটিলতায় সিনেপ্লেক্সে প্রদর্শন না হওয়ায় শুরুতে কিছুটা হতাশা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। তবে সিঙ্গেল স্ক্রিন ও অন্যান্য মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...