Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
2:11 pm

লিংক কপি করা হয়েছে!

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ

হ্যারি পটার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে এইচবিও’র নতুন সিরিজের প্রথম ঝলক।

সিরিজটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে নতুন করে নির্মিত হগওয়ার্টস ও কুইডিচ মাঠের দৃশ্য দেখা গেছে।

প্রকাশিত ছবিতে নতুন হ্যারি পটার চরিত্রে অভিনয় করা ডমিনিক ম্যাকলাফলিনকে কুইডিচ মাঠের দিকে হাঁটতে দেখা যায়। তার পরনে ছিল গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল-সোনালি আলখাল্লা।

এছাড়া গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্যান্য শিক্ষার্থীদের মাঠে প্রবেশ করতে দেখা গেছে, যা সিরিজটির জাদুকরী পরিবেশকে নতুনভাবে তুলে ধরেছে।

জে কে রাউলিং-এর জনপ্রিয় বই অবলম্বনে নির্মিত এই সিরিজে থাকছে একঝাঁক নতুন মুখ। সিরিজটির শো-রানার হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনায় রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে এর শুটিং চলছে।

পুরোনো সিনেমার গল্পধারাকে অনুসরণ করে এই সিরিজেও দেখানো হবে তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠার যাত্রা, মাগল পরিবার ছেড়ে হগওয়ার্টসে ভর্তি হওয়া এবং বন্ধুদের সঙ্গে নিয়ে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর গল্প।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...