Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
1:57 pm

লিংক কপি করা হয়েছে!

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান বিসিবির প্রধান নির্বাচক

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান বিসিবির প্রধান নির্বাচক

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার লক্ষ্য, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে রাখা।

মঙ্গলবার (২৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচক বলেন, সাকিবের দলে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। তার ভাষায়, “সে কাল এসে পরশু খেলবে, এমনটা নয়। তার প্রস্তুতির প্রয়োজন আছে। এটা কোনো আবেগের সিদ্ধান্ত নয়।”

সাম্প্রতিক সময়ে সাকিবের বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে আলোচনা থাকলেও নির্বাচকের বিশ্বাস, এখনো তার অনেক ক্রিকেট বাকি রয়েছে।

তিনি বলেন, “সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয় তার আরও দুই বছর খেলার সামর্থ্য আছে।”

সুমনের মতে, একজন ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে সাকিব দলে থাকলে দলের ভারসাম্য বজায় থাকে, যা বাংলাদেশের জন্য বড় শক্তি।

তবে সাকিবের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে দুটি বিষয়ের ওপর-আইনি জটিলতার সমাধান এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া। এই দুই শর্ত পূরণ হলেই আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...