স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রকাশিত চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে।
রুটিন অনুযায়ী,
- ১৫ এপ্রিল: বাংলা
- ১৬ এপ্রিল: ইংরেজি
- ১৭ এপ্রিল: প্রাথমিক গণিত
- ১৮ এপ্রিল: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
অন্যদিকে, তিন পার্বত্য জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
সেসব জেলায় সূচি অনুযায়ী,
- ১৭ এপ্রিল: প্রাথমিক গণিত
- ১৮ এপ্রিল: বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান
- ১৯ এপ্রিল: বাংলা
- ২০ এপ্রিল: ইংরেজি
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই।