Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

PRAPTY

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
1:06 pm

লিংক কপি করা হয়েছে!

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিক

পারমাণবিক অস্ত্র

যুক্তরাষ্ট্রের চাপ ও তথাকথিত ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার দেশটির পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

কিম জং উন বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করা ছিল সঠিক সিদ্ধান্ত। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখনো অপরিবর্তিত রয়েছে।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসন’ চালানোর অভিযোগও তোলেন।

এ সময় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও সমালোচনা করেন কিম। তিনি বলেন, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তারা মার্কিন সামরিক শক্তির মুখে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। বিপরীতে, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য ‘আসন্ন হুমকি’ হিসেবে উল্লেখ করেন। যদিও কয়েক মাস আগে তিনি দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ট্রাম্পের এই পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন কিম।

বিশ্লেষকদের মতে, কিমের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্পও কিমের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একাধিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেটের মহড়া উল্লেখযোগ্য।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...