Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

FAHIM

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
12:52 pm

লিংক কপি করা হয়েছে!

ফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটক

ফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটক

ফরিদপুরের বোয়ালমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মোল্লা (৫৭) ওই এলাকার ইছহাক মাস্টারের ছেলে। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।

ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবির মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...