Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
11:27 am

লিংক কপি করা হয়েছে!

আরও সস্তা হলো স্বর্ণ, ভরিতে বড় ছাড় দিল বাজুস

আরও সস্তা হলো স্বর্ণ, ভরিতে বড় ছাড় দিল বাজুস

ঈদুল ফিতরের আগেই কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দামে স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে গত ১৯ মার্চ বিকালে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দামের পরিবর্তন হয়েছিল, যেখানে বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...