Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

এবার সারা দেশের কারাগারগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন প্রায় ৮০ হাজার বন্দি। ঈদকে ঘিরে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা অধিদপ্তর।

কারা সূত্রে জানা গেছে, বন্দিদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি এবং মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং বিনামূল্যে ফোনে কথা বলার সুযোগ রাখা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) কারা অধিদপ্তর জানায়, ঈদের দিন বন্দিদের জন্য সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি দেওয়া হবে। দুপুরে থাকবে সাদা ভাত, গরুর মাংস (অমুসলিম বন্দিদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। পাশাপাশি পান ও সুপারির ব্যবস্থাও থাকবে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, “ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে।”

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...