উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা Mirza Abbas। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রোববার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে।
দলীয় সূত্র জানায়, সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে ভর্তি করা হবে Singapore General Hospital-এ।
যাত্রাপথে তার সঙ্গে রয়েছেন স্ত্রী Afroza Abbas, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং Evercare Hospital Dhaka-এর চিকিৎসক ডা. জাফর ইকবাল।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক Dr Rafiqul Islam জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।
তিনি বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে চিকিৎসকরা মনে করছেন।
এর আগে গত শুক্রবার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত Evercare Hospital Dhaka-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এখনো কোনো মতামত নেই।