Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সদস্যদের কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন জমা পড়েছে নেত্রকোনা ১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামালের নামে এবং তিনি দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।

পরে সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হলে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি মোট ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পান।

রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার দাদা ও নানাও জনপ্রতিনিধি ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

১৯৮৮ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন এবং একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৯ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন। ২০১৬ সাল থেকে দলটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...