Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 March, 2026,
2:22 pm

লিংক কপি করা হয়েছে!

ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিন: ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমা উপস্থিত

ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিন: ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমা উপস্থিত

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা করা হয় অধিবেশন।

অধিবেশনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক সারিতে দেখা গেছে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরাও উপস্থিত ছিলেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্যপ্রণালির নিয়ম অনুযায়ী প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকাররা বর্তমানে কারাগার বা পলাতক অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে আমরা প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু করছি।”

প্রধানমন্ত্রী অতীত উদাহরণ টেনে বলেন, ১৯৭৩ সালের অধিবেশনের মতোই বর্তমান প্রেক্ষাপটেও প্রবীণ সদস্যদের নেতৃত্বে সংসদের কার্যক্রম শুরু হচ্ছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...