অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে রাষ্ট্রপতিকে চলতি সংসদ অধিবেশনেই অভিশংসন করতে হবে।
তিনি আরও বলেন, এ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিলে সংসদ কলঙ্কিত হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনের সামনে রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে এনসিপির আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
এ সময় তিনি বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা বা না শোনার বিষয়টি জাতিকে দুই ভাগে বিভক্ত করতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ ওই সনদের প্রতিটি বিধান সংসদকে মানতে হবে।
Select 5 more words to run Humanizer.
এখনো কোনো মতামত নেই।