Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানিয়েছিল সরকারদল। তবে সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে, ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় একজন সংসদ সদস্যের দখলে গেছে। বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রার্থী প্রস্তাব না করায় এমনটি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পরে ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

এর আগে সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে—এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামী জানিয়েছিল, তারা ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না।

বুধবার (১১ মার্চ) জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদে উল্লেখ রয়েছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। তবে তারা বিষয়টি খণ্ডিতভাবে নিতে চান না। তার মতে, জুলাই সনদের সব বিষয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হলে তবেই তারা তাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...