প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।