Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

অধিবেশনে সভাপতিত্বকারী ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে। সেই মনোনয়ন ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে এবং তিনি এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।

এরপর সংসদ সদস্য নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

পরে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব পান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ডেপুটি স্পিকার পদে আলোচনা

এদিকে ডেপুটি স্পিকার পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সদ্য নিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনির নাম বেশি শোনা যাচ্ছে।

সংসদের কার্যক্রমের অংশ হিসেবে খুব শিগগিরই ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সামনে আসতে পারে বলে সংসদ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...