Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িকভাবে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সংসদ অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে সভাপতিত্বের জন্য ড. মোশাররফের নাম প্রস্তাব করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রস্তাব সমর্থন জানান।

এদিকে বিরোধী দলের পক্ষ থেকেও এই প্রস্তাবে সমর্থন দেওয়া হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের ড. মোশাররফের নামের প্রতি সমর্থন জানান।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু

এর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানান।

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা

বক্তব্যে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামী নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপসহীন ছিলেন।

একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, দল বা মতভেদ ভুলে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। জনগণের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তার মতে, দেশের মানুষকে শক্তিশালী ও স্বনির্ভর করে তোলার মধ্য দিয়েই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...