Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সকাল থেকেই সরগরম রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সংসদ সদস্যদের একে একে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

আজ বেলা ১১টায় শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। এতে অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবনে পৌঁছাতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা।

প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রথম দিনেই উত্তাপের আভাস

ছাত্র-জনতার আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদে উত্থাপিত সংবিধান সংশোধনসংক্রান্ত কিছু প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে তাকে ঘিরে বিরোধী দলের আপত্তির বিষয়টি ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক তৈরি হতে পারে।

আন্দোলন থেকে নির্বাচন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর কয়েক দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

এর প্রায় দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। সেই বিধান অনুসারেই আজ বসছে নতুন সংসদের প্রথম বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...