Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের ওপর। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে শুরু হওয়া সাম্প্রতিক সামরিক উত্তেজনায় এখন পর্যন্ত ১১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতা দ্রুত মানবিক সংকটে রূপ নিয়েছে। ক্রমবর্ধমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের লাখো শিশু চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত বিভিন্ন দেশে বহু শিশু প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে। এর মধ্যে ইরানে প্রায় ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরাইলে ৪ শিশু এবং কুয়েতে ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা মিলিয়ে মোট হতাহত শিশু এক হাজার একশ ছাড়িয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাতের মাত্রা যদি আরও বাড়ে, তাহলে শিশুদের হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে পারে।

শিক্ষা ও নিরাপত্তা বড় ঝুঁকিতে

সংঘাতের কারণে বহু এলাকায় স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে লাখো শিশু নিয়মিত শিক্ষার সুযোগ হারাচ্ছে। পাশাপাশি লাগাতার বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে হাজার হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রমও অনেক জায়গায় ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

‘শিশুদের বিরুদ্ধে সহিংসতার কোনো ন্যায্যতা নেই’

সংস্থাটি জোর দিয়ে বলেছে, শিশুদের হত্যা, আহত করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মৌলিক অবকাঠামো ধ্বংস করার কোনো বৈধতা নেই।

ইউনিসেফের মতে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

সংস্থাটি সব পক্ষকে সংঘাত কমিয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...