Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রান্নাঘরের নিত্যসঙ্গী পেঁয়াজ। এমন কোনো তরকারি নেই যেখানে পেঁয়াজের ব্যবহার হয় না। সাধারণ সবজি থেকে শুরু করে মাছ-মাংস প্রায় সব রান্নাতেই পেঁয়াজ অপরিহার্য। তবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে। একদিকে পেঁয়াজ কাটা, অন্যদিকে চোখের পানি মুছা এ যেন রান্নাঘরের চিরচেনা দৃশ্য। বিশেষ করে বেশি পেঁয়াজ কাটতে হলে এই সমস্যা আরও বাড়ে।

কিন্তু কেন পেঁয়াজ কাটলে চোখে পানি আসে? পেঁয়াজে সালফেনিক অ্যাসিড নামের একটি উপাদান থাকে। পেঁয়াজ কাটার সময় এটি বের হয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফারজাত গ্যাস তৈরি করে। এই গ্যাস চোখে পৌঁছালে জ্বালা ও পানির সৃষ্টি হয়।

তবে কিছু সহজ কৌশল মেনে চললে পেঁয়াজ কাটার সময় এই ঝামেলা অনেকটাই কমানো সম্ভব।

চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন

পেঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন। এতে পেঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং চোখে লাগার সম্ভাবনা কমে যায়। সম্ভব হলে চিমনির নিচে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে পারেন। এছাড়া পেঁয়াজ কাটার সময় হাত দিয়ে চোখ-মুখ স্পর্শ না করাই ভালো।

ফ্রিজে রেখে কাটুন

পেঁয়াজের খোসা ছাড়িয়ে কাটার আগে ১০–১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠান্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইমগুলো ততটা সক্রিয় থাকে না। ফলে পেঁয়াজ কাটার সময় গ্যাস কম বের হয় এবং চোখ জ্বালা করার সম্ভাবনাও কমে যায়।

ধারালো ছুরি ব্যবহার করুন

পেঁয়াজ কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত। এতে দ্রুত এবং সহজে পেঁয়াজ কাটা যায়। ফলে পেঁয়াজের রস বাতাসে কম ছড়ায় এবং চোখে জ্বালা কম হয়। পাশাপাশি কাটাকাটির কাজও দ্রুত শেষ হয়ে যায়।

পেঁয়াজের মাথা আগে কেটে ফেলুন

পেঁয়াজের গোড়া অংশে সালফারের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পেঁয়াজের মাথা অংশটি কেটে ফেলতে পারেন। এরপর খোসাসহ পেঁয়াজ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে গ্যাসের প্রভাব কমে যায়। তবে কাটা পেঁয়াজ পানিতে ভিজিয়ে রাখলে স্বাদ নষ্ট হতে পারে—তাই সেটি এড়িয়ে চলাই ভালো।

এই সহজ কৌশলগুলো মেনে চললে পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়া ও জ্বালা অনেকটাই কমে যাবে, আর রান্নার কাজও হবে স্বস্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...