Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 March, 2026,
12:26 pm

লিংক কপি করা হয়েছে!

স্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

স্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ২০২৪ সালের ৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি অভিযোগপত্র চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

তদন্ত নথিতে বলা হয়েছে, তাহমিনার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৯৯ লাখ টাকা।

অন্যদিকে, গ্রহণযোগ্য ও বৈধ আয়ের পরিমাণ পাওয়া গেছে ৫ কোটি ২২ লাখ টাকা। হিসাব অনুযায়ী, ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের বৈধ উৎস মেলেনি যা জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে উল্লেখ করেছে দুদক।

অভিযোগপত্রে আরও বলা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও অনিয়মের মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখতে সাবেক মন্ত্রী কামাল প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।

তদন্তে আরও উঠে এসেছে, তাহমিনা ও তাঁর স্বামীর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নগদ ও সন্দেহজনক মিলিয়ে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।

সম্পদের বিবরণে দেখা যায়, তাহমিনার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ফ্ল্যাট, জমি ও বাণিজ্যিক দোকানঘর। অস্থাবর সম্পদের তালিকায় আছে ব্যবসায়িক শেয়ার, ব্যাংক আমানত, এফডিআর, সঞ্চয়পত্র এবং যাত্রীবাহী বাস।

মামলাটি বিচারিক প্রক্রিয়ায় গেলে পরবর্তী সিদ্ধান্ত আসবে আদালত থেকে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...