Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মৃত্যু ও অসুস্থতার গুঞ্জন ঘিরে নীরবতা ভাঙলেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রকাশ্যে উপস্থিত না হয়ে ভিডিওবার্তার মাধ্যমে তিনি চলমান যুদ্ধ পরিস্থিতি ও সামরিক ব্যয়ের বিষয়ে বক্তব্য দিয়েছেন।

বার্তায় নেতানিয়াহু বলেন, সামরিক সংঘাত এড়ানোর সুযোগ ছিল না। তবে যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, যুদ্ধ মানেই বড় ব্যয় আর সেই ব্যয় মেটাতে আলাদা আর্থিক প্রস্তুতি দরকার।

তিনি জানান, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও যুদ্ধ কার্যক্রম চালিয়ে নিতে বিশেষ বাজেট ঘোষণা করতে চায় সরকার। এজন্য কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দের প্রয়োজন হবে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় হতাহতের তথ্যও প্রকাশ করেছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ১০ দিনে ইসরাইল ভূখণ্ডে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন।

আহতদের মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়েছেন আরও ১৯১ জন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চলমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর এই ভিডিওবার্তা দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...