Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 March, 2026,
11:54 am

লিংক কপি করা হয়েছে!

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি

স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবে।

সরকারের তথ্য অনুযায়ী, পাইলট কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।

এর মধ্যে একই ব্যক্তি একাধিক ভাতা গ্রহণ (ডাবল ডিপিং), সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ পাবে। স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপযুক্ত এই কার্ডে কিউআর কোড এবং এনএফসি (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। তবে সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী এই অর্থ মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময়ই এসব হিসাবের তথ্য নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...