Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা THAAD (Terminal High Altitude Area Defense)–এর একটি গুরুত্বপূর্ণ রাডার ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন থাকা প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের AN/TPY-2 রাডারটি হামলায় পুরোপুরি অচল হয়ে গেছে। সাম্প্রতিক বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন সামরিক বিশ্লেষকেরা।

গবেষণা সংস্থা Foundation for Defense of Democracies (FDD) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ জর্ডানে দুটি ইরানি হামলার ঘটনা ঘটে। প্রথমে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হলেও পরে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে রাডার এবং এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। বিশ্লেষকদের মতে, থাড রাডারে এই আঘাত ইরানের জন্য বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে।

THAAD ব্যবস্থা মূলত বায়ুমণ্ডলের উচ্চস্তরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের প্রধান দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পড়বে। তবে প্যাট্রিয়ট সিস্টেমে ব্যবহৃত PAC-3 ক্ষেপণাস্ত্রের মজুত সীমিত হওয়ায় প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে মাত্র আটটি THAAD ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধুমাত্র রাডারটির দামই প্রায় ৩০০ মিলিয়ন ডলার। ২০১২ সালের পরিকল্পনায় অন্তত নয়টি ইউনিট রাখার কথা থাকলেও বর্তমানে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

একটি THAAD ব্যাটারিতে সাধারণত প্রায় ৯০ জন সেনাসদস্য, ছয়টি ট্রাক-মাউন্টেড লঞ্চার, ৪৮টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং একটি AN/TPY-2 রাডার থাকে। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করতে খরচ পড়ে প্রায় ১৩ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে এসব উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাচ্ছে।

এ পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন বাড়াতে সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠকে বসেছে পেন্টাগন। সেখানে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান Lockheed Martin এবং RTX–এর প্রতিনিধিরাও অংশ নেন। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি আর্লি-ওয়ার্নিং রাডারও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ক্রমাগত রাডার ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নতুন করে সাজানোর চাপ বাড়ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...