Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ)-এর জন্য চারটি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর অধীনে পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা ১২ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসমূহ ও যোগ্যতা:

১. চিফ কো–অর্ডিনেটর

  • পদসংখ্যা: ১
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ কেন্দ্র বা প্রকল্প প্রধান হিসেবে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা

২. কো–অর্ডিনেটর: ট্রেনিং, অ্যাসেসমেন্ট ও মনিটরিং

  • পদসংখ্যা: ১
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অগ্রাধিকার

৩. কো–অর্ডিনেটর: ফাইন্যান্স ও প্রকিউরমেন্ট

  • পদসংখ্যা: ১
  • শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফাইন্যান্সে স্নাতকোত্তর, অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা ও ফাইন্যান্স–সংক্রান্ত কাজের অভিজ্ঞতা

৪. কো–অর্ডিনেটর: জব প্লেসমেন্ট ও ডেটাবেজ

  • পদসংখ্যা: ১
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা, ডেটাবেজ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার নথিপত্রসহ আবেদনপত্র A4 খামে ভরে ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর’-এর কার্যালয়ে পাঠাবেন। খামের বাম দিকে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর,
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি),
প্রবাসীকল্যাণ ভবন (১৪–১৫ তলা), ৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৬, বিকেল ৩টা পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...