Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আজ রাতেই ইরানে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান জানালেন পুতিনমার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটনওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারআজ রাতেই ইরানে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান জানালেন পুতিনমার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটনওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 7 March, 2026,
10:09 am

লিংক কপি করা হয়েছে!

মার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটন

মার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নিবিড় নজর রাখছে এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে।

শুক্রবার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’ এ দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ কে কার সঙ্গে যোগাযোগ রাখছে এবং পর্দার আড়ালে কী ধরনের সমন্বয় চলছে সে বিষয়ে মার্কিন প্রশাসন সম্পূর্ণ অবগত।

তার ভাষায়, প্রকাশ্যে হোক বা গোপনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো তৎপরতার জবাব দিতে প্রস্তুত ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো সম্ভাব্য প্রতিপক্ষকে কৌশলগত চাপে রাখা। বর্তমান পরিস্থিতিতে যারা নিজেদের নিরাপদ মনে করছেন, তাদেরই ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও কার্যক্রম সম্পর্কে রাশিয়া ইরানকে তথ্য সরবরাহ করছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন তিনি এবং অঞ্চলজুড়ে উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই আলাপে পুতিন আরও বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন।

সূত্র: বিবিসি

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...