Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সচিবালয়ে নিজের কক্ষে লাইট ও এসি কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকেও বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯:১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তিনি নিজের কক্ষে ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে নামিয়ে দেন। এই ব্যবস্থায় বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেও কক্ষের অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। তার ব্যক্তিক্রমী উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে একই ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি দেশের সব সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী লাইট কম ব্যবহার করে দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...