আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের সাবেক তিন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ব্যাংক হিসাব তলবকৃতরা হলেন:
- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)
- উপদেষ্টা ফাওজুল কবির খান (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ)
- উপদেষ্টা আদিলুর রহমান খান (গৃহায়ন ও গণপূর্ত, শিল্প)
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক হিসাবগুলোতে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না তা যাচাই করছে বিএফআইইউ।
চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থায় পাঠাতে।
আগের দায়িত্বের বিষয়ে উল্লেখ্য, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।