সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি Saudi Aramco-এর বৃহত্তম তেল শোধনাগার Ras Tanura Refinery-এ আবারও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে এটি একটি ড্রোনের মাধ্যমে চালানো হামলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার একই কমপ্লেক্সে আরেকটি ড্রোন হামলার পর নিরাপত্তাজনিত কারণে স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।