Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে নির্ধারিত পাঁচ দিনের ছুটি আরও বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে।

জানা গেছে, ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিতব্য বৈঠকে বিষয়টি আলোচনায় উঠবে। চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব ধরে ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে।

বর্তমান ঘোষণায় ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ পরে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অতিরিক্ত দুই দিন যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে।

গত বছর দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছিল বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে সড়ক, রেল ও নৌপথে চাপ কমাতে ছুটি বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। জনপ্রশাসন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ ছুটি হলে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পারবেন, ফলে একসঙ্গে অতিরিক্ত ভিড় তৈরি হবে না।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পরই জানা যাবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হচ্ছে, সেটিও তখন স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...