Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী-সহ দুই আসামির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মামলার এজাহার আদালতে গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার অন্য আসামি হিসেবে নাম রয়েছে আলভীর মা নাসরিন সুলতানা শিউলির।

গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। তার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

অভিনেতা আলভী এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছেন। তিনি তখন শুটিংয়ের কাজে নেপালে ছিলেন বলে সামাজিক মাধ্যমে জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, হঠাৎ এ ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বিষয়টি বিশ্বাস করতে পারছেন না।

পুলিশ ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং বাসা থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে পরবর্তী আইনি পদক্ষেপ।

উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের এক ছেলে সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...