Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলায় ইসলামী জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) ওই গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি আবু সাইদ চাঁদ-এর অনুসারী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। আবু সাইদ চাঁদ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল-এর সমর্থক বলে পরিচিত।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অন্য পক্ষ আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বৈঠকটি ভেস্তে যায়।

পুলিশের তথ্যমতে, রাতের তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় এরশাদ আলীকে একটি চায়ের দোকানের সামনে আটকানো হয়। পরে তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি তার বাড়ির কাছেই ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযুক্তরা এরই মধ্যে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...