Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে একটি পারমাণবিক সমঝোতায় পৌঁছানো সম্ভব তবে তা অবশ্যই ইরানের শর্ত ও স্বার্থের ভিত্তিতে হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই তেহরানের অগ্রাধিকার। তবে ইরান কখনোই তার জনগণকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত করবে না।

ইরান জানিয়েছে, এর আগে ওমান-এ অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক ছিল এবং সেখানে কিছু মৌলিক সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই জেনেভায় নতুন করে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।

আরাঘচি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব এমন বিশ্বাস নিয়েই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে। তিনি আরও স্পষ্ট করেন, ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার থেকেও দেশটি সরে আসবে না।

তার ভাষায়, পারস্পরিক উদ্বেগ নিরসন এবং উভয় দেশের স্বার্থ রক্ষায় একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কূটনীতিকেই প্রধান পথ হিসেবে গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...