Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্যকে ‘অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিবৃতিটি প্রদান করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে দলের সম্ভাব্য নারী সংসদ সদস্যদের নাম উল্লেখ করে যে তালিকা প্রচার করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে শীর্ষ নেতাদের স্ত্রী বা ঘনিষ্ঠ আত্মীয়দের মনোনয়ন দেওয়া হচ্ছে এমন দাবি উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, জামায়াতে ইসলামী একটি গঠনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে পরিচালিত সংগঠন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই গ্রহণ করা হয়। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই বলেও দাবি করা হয়েছে।

এছাড়া নারী সংসদ সদস্যদের মনোনয়ন প্রক্রিয়া দলের মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে বলে জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...