Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা গেছে। গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজার এলাকায় ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ মিলছে ৫৫ টাকায়। তবে ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।

বিক্রেতাদের বক্তব্য

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, রোজার আগ থেকেই পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করেছে। মৌসুমের শেষ দিকে সরবরাহ কিছুটা কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রমজানকে ঘিরে বাড়তি চাহিদা—সব মিলিয়ে বাজারে দাম বাড়ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকামে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও দাম সমন্বয় করতে হচ্ছে। কয়েক দফায় পাইকারি দাম বাড়ায় খুচরা বিক্রেতাদের হাতে বিকল্প নেই বলে দাবি তাদের।

ক্রেতাদের ক্ষোভ

মারুফ হোসেন নামের এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে দুই কেজি পেঁয়াজ ১০০ টাকার কমে কিনেছি। আজ একই পরিমাণ কিনতে ১২০-১৩০ টাকা চাচ্ছে। রমজান এলেই বাজারে দাম বেড়ে যায়।”

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন জানান, দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন। ছোট পরিবার হওয়ায় কিছুদিন চলবে, তবে পরে বেশি দামে কিনতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

রমজানের শুরুতেই পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...