Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকিওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 February, 2026,
12:10 pm

লিংক কপি করা হয়েছে!

রোজার নিয়ত, সময় ও ফিকহি নির্দেশনা, এক নজরে পূর্ণাঙ্গ গাইডলাইন

রোজার নিয়ত, সময় ও ফিকহি নির্দেশনা, এক নজরে পূর্ণাঙ্গ গাইডলাইন

রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু সেহরি খাওয়া বা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকাই রোজার মূল বিষয় নয় রোজার ভিত্তি হলো নিয়ত। নিয়ত ছাড়া কোনো ইবাদত পূর্ণতা পায় না। তাই রোজার নিয়ত সম্পর্কিত বিধান, সময় ও পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।

নিয়ত কী? মুখে বলা কি বাধ্যতামূলক?

‘নিয়ত’ অর্থ অন্তরের দৃঢ় সংকল্প। রোজার নিয়ত করা ফরজ, তবে তা মুখে উচ্চারণ করা শর্ত নয়। অন্তরে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট যেমন, “আমি আগামীকাল রোজা রাখব” এমন সংকল্প থাকলেই নিয়ত হয়ে যাবে।

তবে মুখে উচ্চারণ করা উত্তম। আরবি জানা না থাকলে বাংলাতেও বলা যেতে পারে:

“আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করলাম।”

হাদিসে এসেছে –

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
“নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল।”
– সহিহ বুখারি, সহিহ মুসলিম

রমজানের ফরজ রোজার নিয়তের সময়

রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হজরত হাফসা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে—

“যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা (পূর্ণাঙ্গ) হবে না।”
– সুনান আবু দাউদ

নিয়তের সময় শুরু হয় আগের দিনের সূর্যাস্তের পর থেকে। অর্থাৎ মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার সূর্যাস্তের পর করা যাবে। তবে সূর্যাস্তের আগেই পরের দিনের রোজার নিয়ত করা যথেষ্ট নয়।

রাতে নিয়ত করতে ভুলে গেলে কী করবেন?

কেউ যদি রাতে নিয়ত করতে না পারেন, তাহলে দিনের বেলায় সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগ পর্যন্ত নিয়ত করতে পারবেনতবে শর্ত হলো, সুবহে সাদিকের পর থেকে নিয়ত করার আগে পর্যন্ত রোজা ভঙ্গকারী কিছু করা যাবে না।

হাদিসে সালামা ইবনুল আকওয়া (রা.) বর্ণনা করেন, এক সময় ঘোষণা দেওয়া হয়েছিল, যারা সকালে কিছু খায়নি, তারা যেন বাকি দিন রোজা পালন করে।
– সহিহ বুখারি

এ থেকে দিনের মধ্যে নিয়তের বৈধতার প্রমাণ পাওয়া যায়।

প্রতিদিনের জন্য আলাদা নিয়ত

পুরো রমজানের জন্য একবার নিয়ত যথেষ্ট নয়। প্রতিটি দিনের রোজার জন্য পৃথক নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা স্বতন্ত্র ইবাদত।

সেহরি না খেলেও কি রোজা হবে?

সেহরি খাওয়া সুন্নত, তবে রোজা শুদ্ধ হওয়ার শর্ত নয়। রাতে নিয়ত করে কেউ যদি ঘুমিয়ে পড়ে এবং সুবহে সাদিকের পর জেগে ওঠে তার রোজা সহিহ হবে।

নফল, কাজা ও কাফফারার রোজার নিয়ত

  • নফল রোজা – দিনের বেলায় নিয়ত করা যায় (শর্তসাপেক্ষে)।
  • কাজা ও কাফফারা রোজা – অবশ্যই ফজরের আগে নিয়ত করতে হবে।
  • মানতের রোজা – নির্দিষ্ট না থাকলে আগের দিন সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত নিয়ত করতে হবে।

একাধিক কাজা রোজা থাকলে

যদি একাধিক রমজানের কাজা রোজা থাকে, তাহলে নিয়তের সময় নির্দিষ্ট করা উত্তম কোন রমজানের কাজা আদায় করছেন। সংখ্যা বেশি হলে এভাবে নিয়ত করা যেতে পারে আমার জীবনের সর্বপ্রথম কাজা রোজা আদায় করছি।

রোজার শুদ্ধতা নিয়তের ওপর নির্ভরশীল। নিয়ত মূলত অন্তরের অঙ্গীকার, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। মুখে উচ্চারণ উত্তম হলেও বাধ্যতামূলক নয়। সঠিক সময়ে নিয়ত করলে রোজা পূর্ণতা পায়।

আসুন, আমরা সচেতন নিয়ত ও আন্তরিকতার সঙ্গে রোজা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন। আমিন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...