Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজের তত্ত্বাবধানে রাখছেন। বাকি মন্ত্রণালয় ও বিভাগগুলো নবনিযুক্ত পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। শপথের পরপরই ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন সরকারের কার্যক্রম শুরু হওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...