অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং একে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।
প্রেস উইং সূত্রে জানা যায়, বৈঠকে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বপালনের সময়, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সহযোগিতার জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এ বিষয়ে সেনাপ্রধানকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
এখনো কোনো মতামত নেই।