Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
নির্বাচনের আপডেট খবর
LIVE আপডেট
সাইরেনের পর বিস্ফোরণ: কুয়েতে মার্কিন দূতাবাস এলাকা ঘিরে উদ্বেগস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমেরসাইরেনের পর বিস্ফোরণ: কুয়েতে মার্কিন দূতাবাস এলাকা ঘিরে উদ্বেগস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 February, 2026,
11:01 am

লিংক কপি করা হয়েছে!

একদিনেই সংসদ ও মন্ত্রিসভার শপথ, জানালেন আইন উপদেষ্টা

একদিনেই সংসদ ও মন্ত্রিসভার শপথ, জানালেন আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার সাংবাদিকদের তিনি জানান, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

আইন উপদেষ্টা বলেন, এমপিদের শপথের পর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করতে পারে।

তিনি আরও জানান, প্রচলিত নিয়মে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিএনপি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন এমন তথ্যও উল্লেখ করেন আসিফ নজরুল।

দক্ষিণ প্লাজাকে ভেন্যু হিসেবে বিবেচনার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি এবং ঐতিহাসিক স্মৃতির সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজার সম্পর্ক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাবেশ ও স্মরণীয় ঘটনার কারণে স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

শপথ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি সমন্বয় করছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...