জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, দল ইতোমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু করেছে। এই ছায়া মন্ত্রিসভা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ওয়াচডগ’ হিসেবে ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোতে জনস্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে এই কাঠামো। এর মাধ্যমে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং বিকল্প নীতিপ্রস্তাব উপস্থাপনের সুযোগ তৈরি হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনা তৈরি করতে পারে।