Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 15 August, 2026,
1:48 pm

লিংক কপি করা হয়েছে!

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে ছিনতাই, ফাঁকা গুলি

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই ফাঁকা গুলি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়নে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার সময় ছিনতাইকারীরা আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত স্বর্ণ ব্যবসায়ী পতিত প্রবণশীল (৭৩) পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি স্থানীয় বাজারে স্বর্ণের ব্যবসা করেন। হামলার সময় তার সঙ্গে থাকা ছেলে প্রবীর কুমার শীল (৩২) আহত হন। তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বাজারের ব্যবসা শেষে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আহতদের ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলির শব্দ স্থানীয়রাও শুনেছেন বলে জানিয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...