Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 9 August, 2026,
3:06 pm

লিংক কপি করা হয়েছে!

রাষ্ট্রপতি পদে বিএনপি ছাড়া দলগত মনোনয়ন সংগ্রহ হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি পদে বিএনপি ছাড়া দলগত মনোনয়ন সংগ্রহ হয়নি ইসি সচিব

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার বিএনপির প্রতিনিধিদল থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নেননি।

এদিকে ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ইসির জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, আপত্তি এবং তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে। ইসির সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে।

সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করবেন। এরপর ২৮ আগস্টের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী তথ্য তালিকায় সংযোজন করা হবে। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন। নতুন ভোটার যুক্ত হলে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে চূড়ান্ত তালিকায় এ সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।

এদিকে আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...