Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 August, 2026,
1:57 pm

লিংক কপি করা হয়েছে!

দীর্ঘ জটিলতা শেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

দীর্ঘ জটিলতা শেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

সংগৃহীত ছবি

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামত শেষে ঢাকায় ফিরে এসেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, রোমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও একটি বিশেষ প্রকৌশলী দল পাঠানো হয়।

বিমান সূত্রে জানা গেছে, প্রকৌশলী ও যন্ত্রাংশ বহনকারী বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছে। সেখানে পৌঁছেই প্রকৌশলীরা বিজি-৩০৬ উড়োজাহাজের ত্রুটি নিরসনের কাজ শুরু করেন। মেরামত সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি গ্রহণের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। এরপর ফ্লাইটটি রোম বিমানবন্দরে অবস্থান করে।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত ৬ আগস্ট কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় আট ঘণ্টার উড্ডয়নের পর এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

উড়োজাহাজটি আটকে যাওয়ার পর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...