আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে চার বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।