ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে ধাপে ধাপে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অতীতে যাত্রী সংকট, নদীদূষণ ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ওয়াটার বাস সেবা বন্ধ হয়ে যায়। এবার বেসরকারি উদ্যোক্তারা যাত্রী পরিবহনের পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের সম্ভাবনাও কাজে লাগাতে আগ্রহী।
তিনি আরও জানান, সফলভাবে ওয়াটার বাস চালু করতে নদী পরিষ্কার, দুই তীরের পরিবেশ উন্নয়ন এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।